Sylhet Today 24 PRINT

ব্রাহ্মণগ্রাম সরকারি বিদ্যালয়ের সহকারী শিক্ষক রেবেকা সুলতানার বিদায় সংবর্ধনা

সিলেটটুডে ডেস্ক |  ২৬ ফেব্রুয়ারী, ২০২৫

সিলেটের বিয়ানীবাজারের ব্রাহ্মণগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রেবেকা সুলতানার বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার আলীনগর ইউনিয়নের বিদ্যালয়ে এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি আব্দুস সালাম, ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি কবির আহমদ চৌধুরী, বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও সুরমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মন্তখা, বাংলাদেশ রেলওয়ে স্টেশন মাস্টার কর্মচারী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ রোমান আহমদ।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ফুলমলিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিলাল আহমদ, রায়খাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভীন বেগম, সুরমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফখরুল ইসলাম, ব্রাহ্মণগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নুরুন নাহার, সহকারী শিক্ষক আয়শা বেগম, সহকারী শিক্ষক রুবিনা আক্তার, যুক্তরাজ্য প্রবাসী সৈয়দ রাহুল আহমদ, সমাজসেবক মুর্শেদুর রহমান চৌধুরী পলু, অভিভাবক ফাতিমা চৌধুরী লাকী, সৈয়দ মাজিদুল কাদির সুজন, শিপলু আহমদ প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বিদায়ী সংবর্ধিত অতিথি রেবেকা সুলতানার দীর্ঘ কর্মজীবনে স্মৃতিচারণ করেন।

অনুষ্ঠান শেষে সংবর্ধিত অতিথির হাতে বিদ্যালয়ের পক্ষ থেকে ক্রেস্ট উপহার দেওয়া হয়। এ-সময় শিশু শিক্ষার্থীরা তাদের কলমগুলো তাদের প্রিয় শিক্ষিকাকে উপহার দেয়। এ-সময় এক আবেগঘন দৃশ্যের অবতারণা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.