Sylhet Today 24 PRINT

এসপিএসের নবগঠিত কমিটির অভিষেক

সংবাদ বিজ্ঞপ্তি |  ১৭ মার্চ, ২০২৫

সিলেট ফটোগ্রাফিক সোসাইটি (এসপিএস)-এর নবগঠিত কমিটির অভিষেক ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেলে নগরের একটি রেস্টুরেন্টে এ অভিষেক ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট মহানগর পুলিশের উপ কমিশনার (অতিরিক্ত ডিআইজি)  তোফায়েল আহমদ।

বিশেষ অতিথি ছিলেন পরিবেশ কর্মী ডা. শাহমোস্তফা জামান বাহার, প্রবীন ফটো সাংবাদিক আতাউর রহমান আতা, জগলুল হায়াত, তথ্যচিত্র নির্মতা নিরঞ্জন দে,  আলোকচিত্র শিল্পী আব্দুল মোনায়েম ও এসপিএসের প্রতিষ্ঠাতা সদস্য, প্রবাসী মাহবুবুর রহমান।

এসপিএসের নতুন সভাপতি আ ন ম জিয়ার সভাপতিত্বে ও কোষাধ্যক্ষ খালেদ আহমদের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন সালেহ আহমদ।

এরপর নতুন কমিটির নেতৃবৃন্দকে পরিচয় করিয়ে দেওয়া হয়। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ইমজা’র সাধারণ সম্পাদক সাকিব আহমদ মিঠু, ক্যামেরাম্যান ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি কার্তিক পাল ও এসপিএস সদস্য আনিস মাহমুদ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.