Sylhet Today 24 PRINT

মুক্তিযোদ্ধা সংসদ এয়ারপোর্ট থানা আহবায়ক কমিটি গঠন

ডেস্ক রিপোর্ট |  ০৩ ফেব্রুয়ারী, ২০১৬

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট মহানগরের এয়ারপোর্ট থানা আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার রাতে মো. আব্দুল মালিক বীর প্রতিকের নগরীর চৌখিদেখী এলাকার বাসভবনে এ উপলক্ষ্যে সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিলেট মহানগর ইউনিট কমান্ডের কমান্ডার ভবতোষ রায় বর্মন। মো. আব্দুল মালিক বীর প্রতিকের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন, ডেপুটি কমান্ডার মো. আব্দুল খালিক ও মো. মনাফ খান, সহকারী কমান্ডার মো. সুরুজ মিয়া, নায়েক আবদুল আউয়াল ও আব্দুল হান্নান।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা কোতোয়ালী থানা আহবায়ক শেখ আব্দুস সোবহান, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সিলেট মহানগরের আহবায়ক নুর আহমদ কামাল প্রমুখ।

সভায় সর্বসম্মতিক্রমে মো. আব্দুল মালিক বীর প্রতিককে আহবায়ক, হুমাউন মিয়াকে যুগ্ম আহবায়ক, মো. মঈন উদ্দিন রফিককে সদস্য সচিব এবং মন্টু দাস, টেনাই উল্লাহ, বাসন্তি দাস ও আব্দুস সোবহানকে সদস্য করে ৭ সদস্যের মুক্তিযোদ্ধা এয়ারপোর্ট থানার আহবায়ক কমিটি গঠন করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.