Sylhet Today 24 PRINT

জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে আলী আহমদের মনোনয়ন পত্র দাখিল

সিলেটটুডে ডেস্ক |  ০৩ ফেব্রুয়ারী, ২০১৬

সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন জেলা বিএনপির যুগ্ম আহবায় ও সাবেক সাংগঠনিক সম্পাদক আলী আহমদ। তার পক্ষে নেতৃবৃন্দ বুধবার বেলা ২টায় জেলা বিএনপির আহবায়ক এডভোকেট নূরুল হক এর কাছে মনোনয়নপত্র জমা দেন।

মনোনয়ন পত্র প্রদানকালে উপস্থিত ছিলেন- দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সভাপতি হাজী শাহাব উদ্দিন, সাধারণ সম্পাদক শামীম আহমদ, সাংগঠনিক সম্পাদক বজলুর রহমান ফয়েজ, দাউদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এইচ.এ খলিল, মোল্লারগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল লতিফ খান, উপজেলা বিএনপি নেতা শাহ মাহমদ আলী, আজির উদ্দিন আহমদ, আব্দুল মান্নান, শামসুর রহমান শামীম, যুবদল নেতা আব্দুল মুক্তাদির খান, মোস্তাক আহমদ, সুমন আহমদ বিপ্লব, শেখ বাবরুল হোসেন, ছাত্রদল নেতা মোবারক হোসেন তুহিন, সোহেল ইবনে রাজা, মাছুম পারভেজ, সৈয়দ সাইফুর রহমান প্রমুখ।

মনোনয়ন পত্র জমাদান শেষে নেতৃবৃন্দ বলেন, জিয়াউর রহমানের আদর্শ ও দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমাদের সংগ্রাম চলবে। আগামী দিনে সিলেট জেলা বিএনপিতে যে সকল নেতৃবৃন্দ আসবেন তারা আবশ্যই তৃণমূল থেকে উঠে আসবেন। যারা বিগতদিনে আন্দোলন সংগ্রামে সফলতার সাথে নেতৃত্ব দিয়েছেন তারাই আগামী দিনে জেলা বিএনপির কমিটিতে স্থান পাবেন বলে নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন।

নেতৃবৃন্দ বিএনপির এ নির্বাচনে সকল পর্যায়ের নেতা কর্মীর সহযোগিতা কামনা করেন।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.