Sylhet Today 24 PRINT

বিশ্বনাথে বই মেলা’র উপদেষ্টা কমিটি গঠন

বিশ্বনাথ প্রতিনিধি |  ০৩ ফেব্রুয়ারী, ২০১৬

সিলেটের বিশ্বনাথে ৭ দিনব্যাপী অমর একুশে বই মেলা সফলের লক্ষ্যে বিশ্বনাথের বিশিষ্টজনদের নিয়ে উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে। বুধবার রাতে উপজেলা আ’লীগের সভাপতি ও হাজী মফিজ আলী বালিকা বিদ্যালয় এন্ড কলেজ পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব পংকি খানকে প্রধান উপদেষ্টা করে ১০ সদস্য একটি উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে।

এরআগে মঙ্গলবার রাতে উপজেলা যুবলীগের আহবায়ক মকদ্দছ আলীকে আহবায়ক এবং উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক আলতাব হোসেনকে সদস্যসচিব করে ২১সদস্যের একটি একুশ উদযাপন পরিষদ গঠন করা হয়।

উপদেষ্টা কমিটিতে আরও যারা রয়েছেন তারা হলেন, বিশ্বনাথ উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও জমির আহদ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বাবুল আখতার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সোলায়মান হোসেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা চিন্তাহরণ দাশ, হাজী মফিজ আলী বালিকা বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ নেহারুন নেছা, বিশ্বনাথ প্রেসক্লাবের প্রতিষ্টাতা সভাপতি সাইদুর রহমান সাঈদ, রামসুন্দর হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক আব্দুল বারী, প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল আহাদ ও উপজেলা সরকারি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক গৌছ আলী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.