সংবাদ বিজ্ঞপ্তি | ৩০ আগস্ট, ২০২৫
‘দৈনিক প্রতিদিনের বাংলাদেশ’-এর জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন রেজুওয়ান কোরেশী। সম্প্রতি পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মোরছালীন বাবলা স্বাক্ষরিত পত্রে তাকে নিয়োগ প্রদান করা হয।
উপজেলার ৭নং সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের সৈয়দপুর গ্রামের হাজী মো: আজরফ হোসেন কোরেশীর তৃতীয় ছেলে হলেন রেজুওয়ান। তিনি দৈনিক জৈন্তাবার্তা উপজেলা প্রতিনিধি ও অনলাইন নিউজ পোর্টাল জগন্নাথপুর টুয়েন্টিফোরডটকম স্টাফ রিপোর্টার, সিলেটটুডে২৪ জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন ।এছাড়া রেজুওয়ান কোরেশী জগন্নাথপুর প্রেসক্লাবের সদস্য।