Sylhet Today 24 PRINT

বড়লেখায় কাজী আব্দুস শাকুর মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

বড়লেখা প্রতিনিধি |  ১৫ নভেম্বর, ২০২৫

ছবি: সংগৃহীত ।

বড়লেখায় কাজী আব্দুস শাকুর মেধাবৃত্তি পরীক্ষা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। ১৪ নভেম্বর (শুক্রবার) ইটাউরি হাজী ইউনুস মিয়া মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত এ বৃত্তি পরীক্ষায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অষ্টম ও দশম শ্রেণির প্রায় ৩৫০ শিক্ষার্থী অংশ নেয়।

পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন—ইটাউরি হাজী ইউনুস মিয়া মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনাম উদ্দিন, বড়লেখা সরকারি কলেজের অর্থনীতি বিভাগের প্রভাষক শফিউল আলম, নিজ বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিধু ভূষণ নাথ, শাহবাজপুর মডেল কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক রুহেল আহমদ, কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের মৌলভীবাজার জেলা প্রচার সম্পাদক আব্দুল মুহিত মুর্শেদ, বড়লেখা শহরের পরিচালক আব্দুর রহমান এবং বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের পরিচালক সাব্বির আহমদসহ অন্যরা।

শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.