Sylhet Today 24 PRINT

মহান বিজয় দিবসে শহিদ মিনারে সিলেট অনলাইন প্রেসক্লাবের শ্রদ্ধা

সিলেটটুডে ডেস্ক |  ১৬ ডিসেম্বর, ২০২৫

মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধের শহিদদের প্রতি সম্মান জানিয়ে সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেছে সিলেট অনলাইন প্রেসক্লাব।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি গোলজার আহমদ হেলাল ও সাধারণ সম্পাদক এম. সাইফুর রহমান তালুকদারের নেতৃত্বে এই শ্রদ্ধা নিবেদন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন সিলেট অনলাইন প্রেসক্লাবের সদস্য রায়হান হোসেন খান, আলমগীর আলম, মিজান মোহাম্মদ, আবুল হোসেন, মো. সোহেল মিয়া, নাহিদ আহমদ প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.