Sylhet Today 24 PRINT

কমিউনিটি লিডার হিসেবে জেলা প্রশাসনের সম্মাননা পেলেন যুক্তরাজ্য প্রবাসী কামরুল আরিফ

সিলেটটুডে ডেস্ক |  ২৭ ডিসেম্বর, ২০২৫

সিলেট জেলা প্রশাসন আয়িজিত প্রবাসী সম্মাননা অনুষ্ঠানে কমিউনিটি লিডার হিসাবে সম্মাননা পেয়েছেন কামরুল আরিফ।

শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে সিলেটের কবি কাজী নজরুল অডিটোরিয়ামে আয়োজিত সম্মাননা অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব আব্দুল নাসির তার হাতে এই সম্মাননা তুলে দেন।

যুক্তরাজ্যে প্রায় দুই দশক ধরে উদ্যোক্তা ও সমাজসেবী হিসাবে ভূমিকা পালন করায় কমিউনিটি লিডার কামরুল আরিফ সুনাম অর্জন করেন।

কামরুল আরিফের দীর্ঘদিন ধরে প্রবাসে তার নেতৃত্ব, সোস্যাল একটিভিটি এবং সাংগঠনিক কার্যক্রম এবং জনস্বার্থে নিবেদিত কাজকে রাষ্ট্র গুরুত্ব দিয়ে স্বীকৃতি দিয়েছে।

কামরুল আরিফ বর্তমানে জাতীয় নাগরিক পার্টি (NCP)-এর সিলেট জেলা শাখার সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। পেশাগত জীবনে তিনি একজন উদ্যোক্তা ও কৌশলগত সংগঠক। যুক্তরাজ্যে তিনি Cube In Estate-এর CEO হিসেবে পরিচালনা করছেন দেশের একটি বৃহত্তম প্রপার্টি ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান, যা বাংলাদেশ থেকে পরিচালিত হলেও ইউকে সহ বিশ্বের সকল প্রবাসীর প্রপার্টি সুরক্ষা ও ব্যবস্থাপনা নিশ্চিত করে। একই সঙ্গে, তিনি Cube In Cloud-এর মাধ্যমে প্রবাসী ও ব্যবসায়ীদের জন্য ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট সেবা প্রদান করছেন। তাঁর প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে বাংলাদেশে উল্লেখযোগ্য কর্মসংস্থানও সৃষ্টি হচ্ছে, যা স্থানীয় অর্থনীতি এবং যুব সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

শাহজালাল জামেয়া ইসলামিক স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি এবং জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি শেষ করার পর, ২০০৬ সালে উচ্চশিক্ষার জন্য যুক্তরাজ্যে যাত্রা করেন। লন্ডনের ইউনিভার্সিটি অব গ্রিনউইচ থেকে আর্কিটেকচার ও কনস্ট্রাকশন বিষয়ে ডিগ্রি অর্জন করে পেশাজীবনে শুরু করেন আরবান প্ল্যানার ও প্রজেক্ট ইঞ্জিনিয়ার হিসেবে।

তিনি প্রবাসে থেকেও জুলাই আন্দোলনের গণতান্ত্রিক আদর্শ ও নাগরিক অধিকারের প্রতি সক্রিয় সমর্থন দিয়ে যাচ্ছেন। বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন এবং উল্লেখযোগ্য কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে তিনি কমিউনিটি, মিডিয়া, যুব উন্নয়ন ও মানবিক সেবায় অবদান রেখেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.