Sylhet Today 24 PRINT

সিলেটে আসছেন বিপিএলের ‘সিলেট টাইটানস’র উপদেষ্টা ফাহিম

সিলেটটুডে ডেস্ক |  ২৮ ডিসেম্বর, ২০২৫

সিলেটে শুরু হয়েছে বিপিএলের এবারের আসর। ফলে এখন বিপিএলে মজেছে সিলেট। এই আবহে নতুনত্ব যোগ করেছে ‘সিলেট টাইটানস’-এর উপদেষ্টা ফাহিম আল চৌধুরীর নামে বাহারী ফেস্টুন ও বিলবোর্ড। নগরীর মোড়ে মোড়ে ওই বিলবোর্ডগুলো যেন বাড়তি আকর্ষণ।

বিপিএল সিলেটে প্রতিনিধিত্ব করছে সিলেট টাইটানস। নতুন মালিকানায় দলটি শনিবারই নাটকীয় এক জয় তুলে নিয়েছে।

আগামী ৩০ ডিসেম্বর বেলা ১ টায় সিলেট টাইটানস মুখোমুখি হচ্ছে চট্টগ্রাম রয়্যালসের। সেই ম্যাচ মাঠে বসে প্রত্যক্ষ করে দলকে মনোবল যোগাতে কাল সিলেট এক সংক্ষিপ্ত সফরে আসছেন দলের উপদেষ্টা ও ফাহিম আল চৌধুরী ট্রাস্ট এর চেয়ারম্যান ও বহুজাতিক ব্যবসায়ী যুক্তরাজ্য প্রবাসী ফাহিম আল চৌধুরী।

বেলা ৩ টায় বেসরকারি হেলিকপ্টার নিয়ে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন তিনি। সে লক্ষ্যে তাকে বরণে নেওয়া হয়েছে প্রস্তুতি। টিম সিলেট টাইটানস ও ফাহিম আল চৌধুরী ট্রাস্টের পক্ষ থেকে দেয়া হবে বিমানবন্দরে এক সংবর্ধনাও। এছাড়া সিলেটের শীর্ষ রাজনৈতিক নেতৃবৃন্দসহ এলটি ব্যক্তিবর্গ উপস্থিত থেকে বরণ করবেন তাকে।

জিয়া পরিবারের ঘনিষ্ঠ ফাহিম আল চৌধুরী ইতিমধ্যে মানবিক কার্যক্রমে প্রশংসিত হয়েছেন। সিলেটের জকিগঞ্জ কানাইঘাটে চিকিৎসা সেবা সহ জনকল্যাণমূলক মুখী নানা উদ্যোগ পরিচালনা করছেন তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.