Sylhet Today 24 PRINT

রোটারি ক্লাবের অ্যাওয়ার্ড পেলেন সাকিব আহমদ মিঠুসহ ৫ জন

সিলেটটুডে ডেস্ক |  ১৯ জানুয়ারী, ২০২৬

রোটারি ক্লাব অব সিলেট সেন্ট্রালের পক্ষ থেকে সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ভোকেশনাল সার্ভিস অ্যাওয়ার্ড পেয়েছেন একাত্তর টেলিভিশনের সিলেট অফিসের সিনিয়র রিপোর্টার এবং ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (ইমজা)-এর সাধারণ সম্পাদক সাকিব আহমদ মিঠু।

সমাজের নিজ নিজ অবস্থান থেকে গুরুত্বপূর্ণ অবদান রাখায় সাংবাদিকতা ছাড়াও শিক্ষকতা, চিকিৎসা, নারী উদ্যোক্তা ও কৃষি—এই পাঁচটি খাত থেকে একজন করে মোট পাঁচজন গুণী ব্যক্তিকে এ বছর ভোকেশনাল সার্ভিস অ্যাওয়ার্ড প্রদান করা হয়। যা সমাজের বিভিন্ন গুরুত্বপূর্ণ পেশায় অবদানের স্বীকৃতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। শনিবার সিলেটে অনুষ্ঠিত এক আনুষ্ঠানিক আয়োজনে রোটারি ক্লাব সভাপতি রোটারিয়ান মোহাম্মদ আমিরুল ইসলামের সভাপতিত্বে ক্লাব সেক্রেটারি রোটারিয়ান শিশির রঞ্জন সরকার, এবং অ্যাওয়ার্ড কমিটির চেয়ারম্যান রোটারিয়ান আহমদ রশিদ চৌধুরীর সঞ্চালনায় এ সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মাহবুবুল হাকিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পর্বতারোহী ডা. বাবর আলী।

পাঁচটি পৃথক ক্যাটাগরিতে যাঁরা সম্মাননা পেয়েছেন তাঁরা হলেন— চিকিৎসা ব্যবস্থা থেকে ডা. মো. মামুনুর রশিদ ,সিলেট বক্ষব্যাধি হাসপাতাল কৃষি থেকে মো. ইমরান হোসাইন (ওয়েস্টার পোল্ট্রি অ্যান্ড ফিশারিজ) নারী উদ্যোক্তা: মনোজাহা পলি ইসলাম (স্বত্বাধিকারী, ট্রি-টপ অ্যাডভেঞ্চার ফার্ম এবং পরিচালক, উইনসর হোটেল অ্যান্ড রিসোর্ট) শিক্ষকতা থেকে মো. নেজাম উদ্দিন (সাবেক প্রধান শিক্ষক, মধ্য খিলোগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়) অ্যাওয়ার্ডপ্রাপ্তরা তাঁদের প্রতিক্রিয়ায় বলেন, এই স্বীকৃতি ভবিষ্যতে আরও সততা, নিষ্ঠা ও সাহসের সঙ্গে সত্য ও ন্যায়ের পথে কাজ করে যাওয়ার অঙ্গীকারকে দৃঢ় করবে।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, রোটারি ডিস্টিক ৬৫ এর অ্যাসিস্ট্যান্ট কান্ট্রি কো-অর্ডিনেটর রোটারিয়ান পিপি সিদ্দিকুর রহমান, রিপসা টিম মেম্বার রোটারিয়ান জাকির আহমেদ চৌধুরী, ডেপুটি কোর্ডিনেটর রোটারিয়ান পিপি বিকাশ কান্তি দাস, অ্যাসিস্ট্যান্ট কোর্ডিনেটর রোটারিয়ান আইপিপি আব্দুর রহমান, রোটারিয়ান পিপি জিয়াউল হক, রোটারিয়ান পিপি তৈয়বুর রহমান, রোটারিয়ান পিপি নজরুল ইসলাম, রোটারিয়ান পিপি সাব্বির আহমদ,রোটারিয়ান পিপি এম এ রহিম, রোটারিয়ান পিপি ইঞ্জিনিয়ার রুহুল আলম, রোটারিয়ান পিপি মোহাম্মদ শামসুদ্দিন, রোটারিয়ান জুবায়ের আহমদ, ক্লাব সেক্রেটারি রোটারিয়ান শিশির রঞ্জন সরকার, রোটারী ক্লাব অব সিলেট মিড-টাউনের প্রেসিডেন্ট রোটারিয়ান সেলিনা আক্তার চৌধুরী, ইবনে সিনা হাসপাতাল সিলেট লিমিটেডের এজিএম ও বিজনেস ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের হেড জনাব ওবায়দুল হক, বারহাল ডিগ্রী কলেজ গভর্নিং বডির সভাপতি ফয়জুল ইসলাম চৌধুরী, কানাইঘাট ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ও সিলেট ফিটনেস ক্লাবের সভাপতি আজাদ উদ্দিন, বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব জনাব নাজিম আহমদ, বারহাল ছাত্র পরিষদের সেক্রেটারি তাহসিন আহমদ চৌধুরী।

রোটারী ইনভোকেশন পাঠ করেন, রোটারিয়ান পিপি আব্দুল মুকিত, কোরআন তেলাওয়াত করেন রোটারিয়ান ইকবালুর রহিম, গীতা পাঠ করেন রোটারিয়ান নিশি কান্ত দাস, অতিথিদের পরিচয় করিয়ে দেন রোটারিয়ান মনসুর আহমদ, ধন্যবাদ সুচক বক্তব্য প্রদান করেন রোটারিয়ান পিপি ডক্টর এম শহিদুল ইসলাম এডভোকেট।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, রোটারিয়ান পিপি মনজুর আল বাসেত, রোটারিয়ান পিপি জুবায়ের আহমদ জাবের, রোটারিয়ান পিপি আতিকুর রেজা চৌধুরী, রোটারিয়ান আহসান খান, রোটারিয়ান ইঞ্জিনিয়ার তোফায়েল আহমদ, রোটারিয়ান আক্তার আহমদ, রোটারিয়ান হাসান কবির চৌধুরী, রোটারিয়ান প্রফেসর জাকির আহমদ, রোটারিয়ান পিএজি দেওয়ান আল আমিন আল মোতাকাব্বির, রোজিনা আক্তার রুজি, নাজমা বেগম, মুক্তা-মনি তালুকদার।
বারহাল ছাত্র পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি সাদিক আহমদ তাপাদার, আজীবন সদস্য সাইফুর রহমান, সাবেক সভাপতি শাফায়াত রশিদ চৌধুরী। কার্যনির্বাহী পরিষদের সভাপতি শাহীদ আহমদ, সহ-সভাপতি সুলেমান আহমদ, তুহিন আহমদ, সাধারণ সম্পাদক মেহেদী রেজা চৌধুরী ও জাহেদ আহমদ
সিরাজুল ইসলাম, বিলাল উদ্দিন, ইকবাল বকুল, জাকারিয়া, শাহ আলম, ওদুদ ফয়সাল, শশাঙ্ক, হাফিজ হাবিব, জামাল উদ্দিন, শামীম আহমদ, জাকির, মোল্লা বেলাল, এন এইচ সেবুল, সুমন আহমদ, শফিক আহমদ, বাবুল আহমদ, গৌরাঙ্গ সরকার, আবুল কালাম, নাজমুল ইসলাম, সরওয়ার আহমদ, হাসান মাসুদ হিল্লোল, আকরামুল ইসলাম, মেহেদী হাসান, নাজমুল করিম, জাকির হোসাইন বিদ্যুৎ, আব্দুল জলিল, শাহিনুর ইসলাম। এছাড়া রোটারি পরিবারের সদস্যবৃন্দ বিভিন্ন কমিউনিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.