সিলেটটুডে ডেস্ক | ২৩ জানুয়ারী, ২০২৬
জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উপলক্ষে দেশব্যাপী প্রান্তিক পর্যায় থেকে শুরু করে জাতীয় পর্যায় পর্যন্ত বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় কৃতিত্বের সঙ্গে অসাধারণ সাফল্য অর্জন করেছেন অধ্যক্ষ লে. কর্নেল মুহাম্মদ আরিফুর রহমান।
তিনি প্রথমে সিলেট সদর উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (স্কুল) হিসেবে নির্বাচিত হন। পরবর্তীতে সিলেট জেলা পর্যায়েও জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬–এ শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (স্কুল) হিসেবে সম্মাননা অর্জন করেন।
এর ধারাবাহিকতায় গত ১৫ জানুয়ারি তিনি সিলেট বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (স্কুল) নির্বাচিত হন। এরপর ১৯ জানুয়ারি ঢাকার টিচার্স ট্রেনিং কলেজে আয়োজিত জাতীয় পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে নির্বাচিত প্রতিষ্ঠান প্রধানদের মধ্যে তিনি দ্বিতীয় শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (স্কুল) হিসেবে গৌরবজনক স্থান অর্জন করেন।
তিনি বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত জালালাবাদ ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ।