Sylhet Today 24 PRINT

এমরান চৌধুরীর সমর্থনে উঠান বৈঠক করলেন জেলা বিএনপির উপদেষ্টা কামরুল হাসান শাহীন

সিলেটটুডে ডেস্ক |  ২৩ জানুয়ারী, ২০২৬

সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে বিএনপির প্রার্থী অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীর সমর্থনে উঠান বৈঠক করেছেন সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল হাসান চৌধুরী শাহীন।

শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় বিয়ানীবাজার উপজেলার আলীনগর ইউনিয়নে অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে অংশ নেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে কামরুল হাসান চৌধুরী শাহীন বলেন, ফ্যাসিবাদী ব্যবস্থার পতনের পর বাংলাদেশের সামনে যে সম্ভাবনার দ্বার উন্মুক্ত হয়েছে, এটাকে কাজে লাগাতে হবে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ ঘুরে দাঁড়ানোর যে স্বপ্ন দেখছে, এর সফল বাস্তবায়ন আপনাদের হাতে।

তিনি উপস্থিত সকলের উদ্দেশে বলেন, বিএনপি মানুষের ভোটাধিকার কেড়ে নেয়নি। বিএনপি প্রতিবারই ভোটের অধিকার নিশ্চিত করেছে। এবারও করছে। বিএনপি আপনাদের হাতে এ অধিকার এনে দিয়েছে, এর প্রতিদান দেওয়া এখন আমাদের দায়িত্ব।

আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে তিনি সকল দল-মতের ঊর্ধ্বে উঠে বাংলাদেশকে সমৃদ্ধির পথে নিয়ে যেতে এমরান আহমদ চৌধুরীকে ধানের শীষে প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

উঠান বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন জেলা বিএনপি নেতা মামুনুর রশীদ মামুন, জিয়াউল বারী চৌধুরী সায়নু, সৈয়দ মোয়াজ্জেম হোসেন, নজরুল ইসলাম, মুরশেদ চৌধুরী পলু, আমিনুল ইসলাম রুনু প্রমুখ।

এতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ স্থানীয়রা অংশ নেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.