সংবাদ বিজ্ঞপ্তি | ১৩ ফেব্রুয়ারী, ২০১৬
সিলেট জেলা ক্রীড়া সংস্থা এর ব্যবস্থাপনায় এবং লতিফ ট্রাভেলস এর পৃষ্ঠপোষকতায় আগামী ১৫-২০ ফেব্রুয়ারী ২০১৬ ইং তারিখে আবুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপ্লেক্স জিমনেসিয়ামে সিলেটের ইতিহাসে প্রথমবারের মত আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে যাচ্ছে।
৬ দিন ব্যাপি ৯ রাউন্ড সুইস লীগ পদ্ধতির এ প্রতিযোগীতায় গ্রান্ডমাষ্টার ও আন্তর্জাতিক মাস্টার সহ দেশী বিদেশী স্বনামধন্য খেলোয়াড়গণ অংশগ্রহণ করবেন।
বৃহত্তর সিলেটের স্থানীয় খেলোয়াড়গণ যোগ্যতার ভিত্তিতে প্রতিযোগীতায় অংশ নিয়ে সরাসরি আন্তর্জাতিক রেটিং অর্জনের সুযোগ পাবেন।
স্থানীয় খেলোয়াড়দেরকে ১৪ ফেব্রুয়ারী ২০১৬ ইং তারিখের মধ্যে কামাল আহমদ, মোবাইল নাম্বার ০১৭২৪-৬১৫৪৭০-এর নিকট নাম এন্ট্রি করার জন্য সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিশেষভাবে আহবান জানানো হয়েছে।