Sylhet Today 24 PRINT

কেন্দ্রীয় ছাত্রদল নেতৃবৃন্দকে সদর বিএনপির অভিনন্দন

সংবাদ বিজ্ঞপ্তি |  ১৩ ফেব্রুয়ারী, ২০১৬

ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সদস্য মাহবুবুল হক চৌধুরী (ভিপি মাহবুব) ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি, আহমদ চৌধুরী ফয়েজকে সহ-সাধারণ সম্পাদক ও রেজাউল করিম নাচন সহ- সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়া সিলেট সদর উপজেলা বিএনপির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সদর উপজেলা বিএনপির সভাপতি আফরুজ মিয়া চেয়ারম্যান, সাধারণ সম্পাদক, সদর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান  আবুল কাশেম এবং সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিব।

এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, আমরা মনে করি সিলেট ছাত্রদলকে সু-সংগঠিত করতে মাহবুবুল হক চৌধুরী বলিষ্ঠ ভূমিকা রাখবেন এবং সিলেট ছাত্রদলের প্রত্যাশা পূরণে নিরলস ভাবে কাজ করে যাবেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.