Sylhet Today 24 PRINT

দৈনিক শিক্ষাডটকম ও আমাদের বার্তায় যোগ দিলেন সাংবাদিক শুভাশিস ব্যানার্জি শুভ

সিলেটটুডে ডেস্ক |  ২২ ফেব্রুয়ারী, ২০২৬

বাংলাদেশের একমাত্র শিক্ষা বিষয়ক ডিজিটাল অনলাইন পত্রিকা 'দৈনিক শিক্ষাডটকম'-এ যোগ দিয়েছেন সাংবাদিক শুভাশিস ব্যানার্জি শুভ। পত্রিকাটিতে তিনি দীর্ঘদিন ধরে নিয়মিত কলাম লিখে আসছেন।

রোববার (২২ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিকভাবে পত্রিকাটির অ্যাসোসিয়েট এডিটর হিসেবে কাজ শুরু করেছেন তিনি।

'দৈনিক শিক্ষা ডট কম'-এর পাশাপাশি দৈনিক 'আমাদের বার্তা' পত্রিকাতেও তিনি একই পদে কাজ করবেন বলে জানিয়েছেন পত্রিকা দুটি'র সম্পাদক সিদ্দিকুর রহমান খান।

উল্লেখ্য, সাংবাদিক শুভাশিস ব্যানার্জি শুভ প্রায় দুই দশক ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত। জীবনের বিভিন্ন পর্যায়ে তিনি দৈনিক সমকাল, দৈনিক সকালের খবর, দৈনিক বাংলাদেশ সময়সহ বিভিন্ন পত্রিকায় গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন। এছাড়াও বিভিন্ন ইস্যুতে তাঁর লেখা কলাম বিভিন্ন জাতীয় দৈনিক ও অনলাইন নিউজ পোর্টালে প্রকাশ হয়।

অনুসন্ধানী সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য তিনি ২০১১ খ্রিষ্টাব্দে জাতিসংঘের প্রধান উন্নয়ন সহযোগী সংস্থা ইউএনডিপি পুরস্কার অর্জন করেন।

প্রসঙ্গত, শুভাশিস ব্যানার্জি শুভ বরেণ্য সাংবাদিক সুনীল ব্যানার্জির একমাত্র সন্তান। তাঁর সদ্য প্রয়াত মা শিখা ব্যানার্জি বাংলাদেশ কৃষি ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.