Sylhet Today 24 PRINT

সাংবাদিক আকাশ চৌধুরীর বাসায় ইফতারে ভারতীয় সহকারী হাইকমিশনার

সিলেটটুডে ডেস্ক |  ২৮ ফেব্রুয়ারী, ২০২৬

সিলেটস্থ ভারতীয় সহকারী হাই কমিশনের কর্মকর্তাদের সম্মানে সাংবাদিক আকাশ চৌধুরীর বাসভবনে এক ইফতার পার্টির আয়োজন করা হয়।

শনিবার সন্ধ্যায় নগরীর দাড়িয়াপাড়ায় আয়োজিত এ ইফতারে উপস্থিত ছিলেন সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস, দ্বিতীয় সচিব (বাণিজ্য) টি. হ্যাংসিং ও দ্বিতীয় সচিব (গণমাধ্যম, শিক্ষা ও সংস্কৃতি) রাজেশ ভাটিয়া।

এছাড়া অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি সুদীপ রঞ্জন সেন বাপ্পু এবং বিশিষ্ট ব্যবসায়ী আনোয়ার হোসেন খান।

এর আগে ভারতীয় এই কূটনৈতিকবৃন্দ বাসায় পৌঁছালে তাদের ফুলেল অভ্যর্থনা জানায় সাংবাদিক আকাশ চৌধুরীর মেয়ে আবৃতা চৌধুরী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.