Sylhet Today 24 PRINT

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব সালেহ চৌধুরী

সিলেটটুডে ডেস্ক |  ১৯ মার্চ, ২০২৬

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সিলেট-৫ আসনের জকিগঞ্জ-কানাইঘাট, সিলেট নগরবাসী ও দেশবাসী, প্রবাসী ও শুভানুধ্যায়ী সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী, ইমিগ্রেশন ল'ইয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এর সভাপতি ও জাতীয় পার্টি কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব রোটারিয়ান পিপি অ্যাডভোকেট এম এ সালেহ চৌধুরী।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, সব ভেদাভেদ ভুলে সাম্য, সৌহার্দ্য, ভালোবাসা, একে অপরকে বুকে জড়ানোর দিন, ঈদুল ফিতর। দীর্ঘ ১ মাস সিয়াম সাধনা শেষে মুসলিম উম্মাহর দরজায় কড়া নাড়ছে ঈদুল ফিতর। এবছর আমরা এমন সময় ঈদ উদযাপন করছি যখন ফিলিস্তিনসহ বিশ্বব্যাপী মুসলমানরা নির্যাতিত হচ্ছে। ইসরাইলী বর্বরতায় ফিলিস্তিনের গাজা এক ধ্বংসস্তূপ। প্রায় ৪৫ হাজার মানুষ শহীদ হয়েছেন। যার অধিকাংশই শিশু ও নারী। ফিলিস্তিনসহ বিশ্বের বিভিন্ন দেশে নির্যাতিত মুসলমানরা আজ ঈদের প্রকৃত আনন্দ থেকে বঞ্চিত।

অ্যাডভোকেট সালেহ চৌধুরী আরও বলেন, বাংলাদেশের প্রেক্ষাপটেও এবারের ঈদুল ফিতরের সময়ে দেশ আজ গভীর সঙ্কটে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনজীবন অতিষ্ঠ। দেশব্যাপী ভয়াবহ লোডশেডিং চলছে। জাতিকে এই অবস্থা থেকে মুক্তি দিতে দেশে আইনের শাসন প্রতিষ্ঠার বিকল্প নেই।

জাতীয় পার্টি কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব বলেন, সামর্থ্যবানদের উচিত ঈদ আনন্দে অসহায় মানুষের কল্যাণে সহযোগিতার হাত প্রসারিত করা। যাতে সবাই ঈদের আনন্দে শামিল হতে পারে। মানবতাবাদী ও কল্যাণকামী সংগঠন জাতীয় পার্টি সব সময় আর্ত-মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে। মাহে রমজান থেকে শিক্ষা নিয়ে ব্যক্তিগত, সামাজিক ও রাষ্ট্রীয় পর্যায়ে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠার মাধ্যমে ইসলামকে পরিপূর্ণভাবে অনুসরণ করার মাধ্যমে ইহকালিন সাফল্য ও পরকালিন মুক্তি নিহিত রয়েছে। সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.