Sylhet Today 24 PRINT

ঈদুল ফিতর উপলক্ষে নগরবাসীকে সিসিক প্রশাসক কাইয়ুম চৌধুরীর শুভেচ্ছা

সিলেটটুডে ডেস্ক |  ১৯ মার্চ, ২০২৬

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সিলেট নগরবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসন ও জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী।

বৃহস্পতিবার (১৯ মার্চ) গণমাধ্যমে প্রেরিত এক শুভেচ্ছা বার্তায় কাইয়ুম চৌধুরী এ শুভেচ্ছা জানান।

আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর ঈদুল ফিতর আমাদের মাঝে আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বার্তা নিয়ে এসেছে। ঈদ আমাদের পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করুক এবং সকল ভেদাভেদ ভুলে একসাথে চলার অনুপ্রেরণা যোগাক—এটাই প্রত্যাশা।

সিসিক প্রশাসক আরও বলেন, ঈদের আনন্দ কেবল নিজের মধ্যে সীমাবদ্ধ না রেখে সমাজের সকল স্তরের মানুষের সঙ্গে ভাগাভাগি করে নিতে হবে। বিশেষ করে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে সবাইকে এগিয়ে আসতে হবে।

নগর উন্নয়নের প্রসঙ্গ তুলে ধরে আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, একটি আধুনিক, পরিচ্ছন্ন ও বাসযোগ্য সিলেট গড়ে তুলতে সবার সম্মিলিত প্রচেষ্টা অপরিহার্য। গ্রিন ও ক্লিন সিটি গড়ার লক্ষ্যে নগরবাসীর সক্রিয় সহযোগিতা প্রয়োজন। এ জন্য প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে এবং নগর পরিচ্ছন্ন রাখার কাজে অংশ নিতে হবে।

তিনি আরও বলেন, সিলেটকে একটি উন্নত ও পরিকল্পিত নগর হিসেবে গড়ে তুলতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের সার্বিক উন্নয়ন কার্যক্রম এগিয়ে চলেছে। এই উন্নয়ন অভিযাত্রায় দেশ গড়ার কাজে সবাইকে সক্রিয়ভাবে অংশ নিতে হবে।

তিনি সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে সবার সুস্বাস্থ্য, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন এবং একটি সুন্দর, পরিচ্ছন্ন ও আধুনিক সিলেট গড়ার প্রত্যয়ে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.