Sylhet Today 24 PRINT

বাংলাদেশ অগ্নিবীরের আয়োজনে রাম নবমী উদযাপিত

সিলেটটুডে ডেস্ক |  ২৭ মার্চ, ২০২৬

সিলেটে লামাবাজার তিন মন্দির শিবমন্দিরে বাংলাদেশ অগ্নিবীরের আয়োজনে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও মহাসমারোহে উদযাপিত হয়েছে শ্রীরাম নবমী। এতে সিলেট বিভাগের বিভিন্ন যায়গা থেকে শত শত ভক্ত ও পুণ্যার্থীগণ অংশগ্রহণ করেন।

সকাল ৮ টায় ঈশ্বরস্তোতি ও প্রার্থনার মধ্য দিয়ে শুরু হয় অনুষ্টানসূচি, তারপর ৯ টায় শিশু-কিশোরদের অংশগ্রহণে তিনটি বিভাগে অনুষ্ঠিত হয় চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও চিত্র প্রদর্শনী।

দুপুর সাড়ে ১২ টায় বিশ্ব শান্তি ও সকল জীবের মমঙ্গল কামনায় বৈদিক শান্তি যজ্ঞ ও ব্রাহ্ম সংগীত অনুষ্ঠিত হয়।

পরে তিনটি বিভাগে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরুষ্কার ও সনদ বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়, এতে বক্তারা শিশু কিশোরদের নিয়ে বৃহৎ পরিসরে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করায় আয়োজকদের ধন্যবাদ জ্ঞাপন করেন, এবং বলেন শিশুদের সুস্থ মস্তিষ্কের বিকাশে সাংস্কৃতিক কার্যক্রমে অংশগ্রহণে বিকল্প নেই।

পরিশেষে উপস্থিত পুণ্যার্থীদের মধ্যে প্রসাদ বিতরণ ও সমবেত প্রার্থনার মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপন করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.