Sylhet Today 24 PRINT

ইসলামী সাংস্কৃতিক সংগঠন রিসালাহ’র ঈদ পুণর্মিলনী অনুষ্ঠান

মৌলভীবাজার প্রতিনিধি |  ১০ এপ্রিল, ২০২৬

ছবি: সংগৃহীত

বাংলাদেশের প্রতিশ্রুতিশীল ইসলামী সাংস্কৃতিক সংগঠন রিসালাহ’র উদ্যোগে ঈদ পুণর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

আজ (৬ এপ্রিল) মৌলভীবাজার শহরস্থ ‘ব্রাইট কিচেন কারি’ রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডা. কুতুব উদ্দিন অ্যাডুকেশন ট্রাস্টের চেয়ারম্যান ও বিএনপি নেতা মো. ফখরুল ইসলাম।

রিসালাহ'র প্রতিষ্ঠাতা ও নির্বাহি প্রধান কবি মুজাহিদ বুলবুলের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য ও বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিকস মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

মধ্যাহ্নভোজের পর কবি ও ইসলামি সংগীত শিল্পী মুজাহিদ বুলবুল এই সুন্দর অনুষ্ঠানের জন্য রিসালাহ পরিবারের পক্ষ থেকে সিরাজাম মুনিরা জামে মসজিদ ও অ্যাডুকেশন ট্রাস্ট, বার্মিংহাম ইউকের পরিচালক আলহাজ হাফিজ সাব্বির আহমদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পরে তিনি আল্লামা ইকবাল ও কাজী নজরুল ইসলামের কালজয়ী দুটি ইসলামি গজল পরিবেশন করেন। সব শেষে সংগঠনের সদস্যসহ মানবকল্যাণে বিশেষ মোনাজাত করেন মাওলানা জহিরুল ইসলাম।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.