Sylhet Today 24 PRINT

গোলাপগঞ্জ রিপোটার্স ইউনিটের পূর্ণাঙ্গ কমিটি গঠন

সংবাদ বিজ্ঞপ্তি |  ১৫ ফেব্রুয়ারী, ২০১৬

গোলাপগঞ্জ রিপোটার্স ইউনিট এর পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।  

সোমবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে পৌর সদরের রিপোটার্স  ইউনিটের অস্থায়ী কার্যালয়ে এক সাধারণ সভার মাধ্যমে সর্ব সম্মতিক্রমে ২০১৬-১৮  সালের জন্য দৈনিক নয়া দিগন্ত ও দৈনিক সবুজ সিলেটের গোলাপগঞ্জ প্রতিনিধি সৈয়দ জেলওয়ার হোসেন স্বপনকে সভাপতি করে ও দৈনিক সংবাদ প্রতিদিন ও দৈনিক কাজিরবাজারের গোলাপগঞ্জ প্রতিনিধি সেলিম হাসান কাওছারকে সাধারণ সম্পাদক করে  ৯ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

কমিটির অন্যান্যরা হলেন- সহ-সভাপতি মোহাম্মদ চেরাগ আলী (দৈনিক মানবজমিন) সহ-সাধারণ সম্পাদক সানু আহমদ (সুরমার ডাক টুয়েন্টি ফোর ডটকম), অর্থ সম্পাদক মো. জালাল আহমদ চৌধুরী (দৈনিক দেশপ্রান্ত ও সাপ্তাহিক হলি সিলেট), প্রচার সম্পাদক খালেদ আহমদ  (বিয়ানীবাজার নিউজ টুয়েন্টি ফোর ডটকম), দপ্তর সম্পাদক কে এম আব্দুলাহ (সাপ্তাহিক টাইমস সুরমা), কার্যকরী সদস্য কমল চক্রবর্তী (দৈনিক জনকণ্ঠ), সদস্য মো. আল আমিন (সাপ্তাহিক গোলাপগঞ্জ-বিয়ানীবাজার সংবাদ), সৈয়দ রিপন (সাপ্তাহিক আগামী প্রজন্ম) প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.