সিলেটটুডে ডেস্ক | ১৬ এপ্রিল, ২০২৬
বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে সিলেট জেলা জাসাসের উদ্যোগে বৃহস্পতিবার সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বর্ণাঢ্য বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। নৃত্য, সঙ্গীত, আবৃত্তি ও নাট্য পরিবেশনায় মুখরিত হয়ে ওঠে পুরো অনুষ্ঠানস্থল।
অনুষ্ঠানে অতিথিরা তাদের বক্তব্যে বাংলা সংস্কৃতির ঐতিহ্য, চর্চা ও আগামী প্রজন্মের মাঝে এর বিস্তারের গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, বিএনপি নেতা ও রেড ক্রিসেন্টের সহ-সভাপতি জনাব বদরুজ্জামান সেলিম, যমুনা ওয়েল কোম্পানির পরিচালক ও কবি সালেহ আহমদ খসরু, জেলা বিএনপির ১ম যুগ্ম সম্পাদক ইশতিয়াক আহমেদ সিদ্দিকী, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুল হক চৌধুরী, সম্মিলিত নাট্য পরিষদের প্রধান পরিচালক সামসুল বাসিত শেরো এবং পরিচালক মনজুর আহমেদসহ জাসাসের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, বাংলা নববর্ষ বাঙালির প্রাণের উৎসব, যা আমাদের অসাম্প্রদায়িক চেতনা ও সাংস্কৃতিক ঐক্যের প্রতীক। এ ধরনের আয়োজন তরুণ প্রজন্মকে সুস্থ সংস্কৃতির সাথে সম্পৃক্ত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠানে বিপুল সংখ্যক সংস্কৃতিপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন এবং পরিবেশিত প্রতিটি পর্বে তারা উচ্ছ্বাসের সাথে অংশগ্রহণ করেন।
শেষে, সিলেট জেলা জাসাসের পক্ষ থেকে সকলকে বাংলা নববর্ষ ১৪৩৩ এর শুভেচ্ছা জানানো হয়।