Sylhet Today 24 PRINT

ভারতীয় সহকারী হাই কমিশনারকে ‘আলোর মিছিল’ সংকলন উপহার

সংবাদ বিজ্ঞপ্তি |  ৩০ এপ্রিল, ২০২৬

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সাংবাদিক ও কলামিস্ট আকাশ চৌধুরী সম্পাদিত সংকলন "আলোর মিছিল" সিলেটের ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাসকে উপহার দেয়া হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে উপশহরে অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশনে এই উপহার প্রদান করেন সম্পাদক আকাশ চৌধুরী। এ সময় সহকারী হাই কমিশনার সংকলনটির ভূঁয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে এ ধরনের সৃজনশীল কাজ অব্যাহত রাখার জন্য আকাশ চৌধুরীর প্রতি আহ্বান জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.