Sylhet Today 24 PRINT

বঙ্গবীর ওসমানীর কবরে সেক্টর কমান্ডারস ফোরামের শ্রদ্ধাঞ্জলি

সংবাদ বিজ্ঞপ্তি |  ১৬ ফেব্রুয়ারী, ২০১৬

মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবীর জেনারেল আতাউল গনি ওসমানীর ৩২তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ-’৭১ সিলেট বিভাগীয় শাখার উদ্যোগে মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) সকালে দরগাহে হযরত শাহজালাল (রহ:) মাজার সংলগ্ন কবরস্থানে শায়িত বঙ্গবীর ওসমানীর কবরে পুষ্পস্তবক অর্পণ ও কবর জিয়ারত করা হয়।

সিলেট বিভাগীয় সভাপতি ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট সরওয়ার আহমদ চৌধুরী আবদালের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ শেষে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

এ সময় বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মানিক মিয়া, জেলা শাখার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন, সিলেট মহানগর সভাপতি গোলাম রাজ্জাক চৌধুরী জুবের এডভোকেট, সাবেক কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, এডভোকেট আব্দুর রহমান চৌধুরী, এডভোকেট ছয়ফুল হোসেন, বাহারুল হুদা চৌধুরী, কয়েছ আহমদ মাহদী প্রমুখ উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.