সিলেটটুডে ডেস্ক | ১১ মে, ২০২৬
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, ‘সাংবাদিকদের সঙ্গে রাজনীতিকদের সম্পর্ক দীর্ঘদিনের। গণমাধ্যমের সহযোগিতা নিয়েই গণতন্ত্রের উত্তোরণের পথে এগিয়ে যেতে সক্ষম হয়েছি।’
সোমবার দুপুরে সিলেটে জাতীয় অনলাইন পোর্টাল ‘এশিয়া পোস্ট-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সিলেট প্রেসক্লাবের আমীনুর রশীদ মিলনায়তনে কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয় । পরে হলরুমে আলোচনা সভার আয়োজন করা হয়।
এশিয়া পোস্ট সিলেট ব্যুরো প্রধান শুয়াইবুল ইসলামের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্যে আব্দুল কাইয়ুম চৌধুরী এশিয়া পোস্টের শুভলগ্নে সংশ্লিষ্ট সবার প্রতি শুভেচ্ছা জানান এবং আধুনিক সাংবাদিকতার যুগে ডিজিটাল প্লাটফর্ম হিসেবে এই প্রতিষ্ঠানের যাত্রা নতুন ধারার সূচনা করবে বলে আশা প্রকাশ করেন।
তিনি আশা প্রকাশ করেন, ‘এশিয়া পোস্ট সত্য সংবাদ প্রকাশে নির্ভীক থাকবে এবং একটি সুন্দর সমাজ গঠনের ভূমিকা রাখবে।’
আব্দুল কাইয়ুম চৌধুরী উদাহরণ দিয়ে বলেন, ‘অনেক সময় ভুল ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রকাশ করে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা চলে। এই ধরনের ঘটনা আমাদের কষ্ট দেয়।'
তিনি বলেন, 'আমি মনে করি, সেই চর্চা থেকে বেরিয়ে এসে এশিয়া পোস্ট নতুন ধারার সাংবাদিকতার উদাহরণ সৃষ্টি করবে।’
অনুষ্ঠানে সম্মাননীয় অতিথির বক্তব্য দেন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড, সিলেটের চেয়ারম্যান অধ্যাপক মো. আনোয়ার হোসেন চৌধুরী। তিনি এশিয়া পোস্টের উদ্বোধনে সংশ্লিষ্ট সবার প্রতি শুভেচ্ছা জানান এবং সমৃদ্ধি কামনা করেন।
তিনি বলেন, ‘গণমাধ্যম সমাজের অসঙ্গতি যেমন তুলে ধরে, তেমনি সত্য ও বস্তুনিষ্ট সংবাদ প্রকাশ করে আলোর পথ দেখায়। আমরা প্রত্যাশা করি, এশিয়া পোস্ট সেই ক্ষেত্রে সবচেয়ে নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হয়ে ওঠবে।’
সভায় অতিথিদের মধ্যে শুভেচ্ছা বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন, সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দি ফিনান্সিয়াল এক্সপ্রেস-এর ব্যুরো প্রধান ইকবাল সিদ্দিকী, সাবেক সভাপতি ও সময় টেলিভিশনের বিশেষ প্রতিনিধি ইকরামুল কবির, দৈনিক সিলেট মিরর সম্পাদক জিয়াউস শামস শাহীন, সিলেট মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি বদরুদ্দোজা বদর, সাধারণ সম্পাদক ও দৈনিক আমার দেশ-এর সিলেট ব্যুরো প্রধান খালেদ আহমদ, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের সাধারণ সম্পাদক মাহবুবুর রব চৌধুরী, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড সিলেটের স্কুল পরিদর্শক আবু মূসা মো. তারেক, নারী উদ্যোক্তা ও সিলেটভয়েস২৪.কম এর প্রকাশক সেলিনা চৌধুরী, জাতীয় নাগরিক পার্টি সিলেটে মহানগর আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুর রহমান আফজল, জ্যেষ্ঠ সাংবাদিক ও চ্যালেন এস-ইউকে এর বিশেষ প্রতিনিধি আব্দুল মালিক জাকা, দৈনিক ইত্তেফাকের সিলেট ব্যুরো প্রধান হুমায়ুন রশীদ চৌধুরী, বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস সিলেট ব্যুরো প্রধান গল্পকার সেলিম আউয়াল, দৈনিক নয়া দিগন্তের সিলেট ব্যুরো প্রধান আব্দুল কাদের তাপাদার, সিলেট সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেম, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কোহিনূর আহমেদ, সিলেট সিটি করপোরেশনের শিক্ষা কর্মকর্তা নেহার রঞ্জন পুরকায়স্থ, সিসিএস-সিলেটের আহ্বায়ক ইমদাদুল হক জীবন, সিলেটের ডাক-পত্রিকার সাংবাদিক নূর আহমদ, সিলেট মিররের স্টাফ রির্পোটার জেনারুল ইসলাম, সিলেট প্রেসক্লাব সদস্য জুনেদ আহমদ চৌধুরী, শহীদুল ইসলাম, আব্দুল্লাহ আল নোমান, মাসুম আহমদ চৌধুরী, কানন চন্দ, শংকর দাস, শামীম আহমদ, শাকিল আহমেদ, জিএইচ সুফিয়ান, তাহমিদ আহমেদ, মাজেদ আহমেদ, সাইদুল ইসলাম, তারেক মাহমুদ প্রমুখ।