Sylhet Today 24 PRINT

অসিত ভট্টাচার্যের মৃত্যতে পাঞ্চজন্য এর শোক

সিলেটটুডে ডেস্ক |  ১৬ ফেব্রুয়ারী, ২০১৬

পাঞ্চজন্য এর কার্যকরী পরিষদের সদস্য শ্রী অনিরুদ্ধ ভট্টাচার্যের পিতা বিশিষ্ট সমাজসেবি, ক্রীড়া সংগঠক, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ও সিলেট জেলার সাধারণ সম্পাদক অসিত ভট্টাচার্য -এর মৃত্যুতে গভীর শোক এবং তার পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করা হয়েছে।

সংগঠনের সভাপতি তাপস বন্ধু দাস এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রাজিত দত্ত এর পরিচালনায় কার্যকরী পরিষদ আয়োজিত এক শোক সভায় অসিত ভট্টাচার্য এর জনহিতকর কর্মকাণ্ড নিয়ে আলোচনা এবং তার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। উল্লেখ্য তিনি পাঞ্চজন্যের হিতৈষী হিসেবে নানা কর্মকান্ডে যুক্ত ছিলেন। তার অনুপস্থিতিতে সমাজে গভীর শুন্যতা সৃষ্টি হয়েছে যা পূরণ হবার নয়।

শোক সভায় আরোও উপস্থিত ছিলেন পাঞ্চজন্যের উপদেষ্টা বিশিষ্টতথ্যচিত্র নির্মাতা নিরঞ্জন দে, কার্যকরী পরিষদের সদস্য প্রতাপ রঞ্জন দাশ, সুকান্ত গুপ্ত, অভিজিৎ সেন, তিলক প্রবাল দত্ত, হিল্লোল চক্রবর্তী, সুমন ভট্টাচার্য প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.