Sylhet Today 24 PRINT

সিলেটে সোনালী ব্যাংকের প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

সিলেটটুডে ডেস্ক |  ১৬ মে, ২০২৬

সিলেটে সোনালী ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজার, শাখা প্রধান ও শাখার ঋণ সংক্রান্ত ডিলিং অফিসারদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে। শুক্রবার ও শনিবার হোটেল গার্ডেন ইন-এর সম্মেলন কক্ষে ‘Loan Proposal Processing: Sanction, Disbursement, Document & Recovery of NPL’ শীর্ষক এ প্রশিক্ষণ কর্মশালা আয়োজিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকটির সিলেট অঞ্চলের জেনারেল ম্যানেজার খোকন চন্দ্র বিশ্বাস। এতে সভাপতিত্ব করেন প্রিন্সিপাল অফিস সিলেটের ডেপুটি জেনারেল ম্যানেজার হিমাংশু আচার্য্য।

প্রশিক্ষণের রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন- প্রিন্সিপাল অফিস মৌলভীবাজারের ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মদ এমরানউল্লাহ, সিলেট দরগাগেইট কর্পোরেট শাখার সম্মানিত ডেপুটি জেনারেল ম্যানেজার শেখ মোহাম্মদ সুজাদুল হক, জেনারেল ম্যানেজার'স অফিস সিলেটের ডেপুটি জেনারেল ম্যানেজার মো: নাজমুল আলম, সোনালী ব্যাংক স্টাফ কলেজ ঢাকার এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মো: সিদ্দিকুর রহমান।

প্রশিক্ষণের মূল্যায়নে সকল শাখাপ্রধান ও ঋণ কর্মকর্তার মধ্যে ৩ জন শ্রেষ্ঠ শাখা প্রধান ও ৩ জন ঋণ কর্মকর্তাকে পুরষ্কৃত করা হয়।

এ অঞ্চলের সকল শাখা প্রধান ও ঋণ কর্মকর্তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং রিসোর্স পার্সনদের প্রাণবন্ত উপস্থাপনায় প্রশিক্ষণ কর্মসূচিটি সফলভাবে আয়োজিত হওয়ায় প্রন্সিপাল অফিস, সিলেটের ডেপুটি জেনারেল ম্যানেজার এবং উক্ত প্রশিক্ষণ কর্মসূচির সভাপতি হিমাংশু আচার্য্য সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.