Sylhet Today 24 PRINT

ইউএনও’র সাথে দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময়

সংবাদ বিজ্ঞপ্তি |  ২০ মে, ২০২৬

দক্ষিণ সুরমা উপজেলার নবনিযুক্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ এমদাদুল হক শরীফের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

বুধবার (২০ মে) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এই শুভেচ্ছা বিনিময় করা হয়।

এসময় দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ নবনিযুক্ত নির্বাহী কর্মকর্তা মোঃ এমদাদুল হক শরীফের হাতে ফুল দিয়ে শুভেচ্ছা জানালে তিনি প্রেসক্লাবের নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানান এবং দায়িত্ব পালনকালে তিনি প্রেসক্লাবের সদস্যদের সহযোগিতা কামনা করেন। জবাবে দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ সর্বাত্বক সহযোগিতার আশ্বাস দেন।

শুভেচ্ছা বিনিময়কালে দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেটের সভাপতি চঞ্চল মাহমুদ ফুলর, সাধারণ সম্পাদক মোহাম্মদ সানোয়ার আলী, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম, দপ্তর সম্পাদক ঈসমাইল আলী টিপু, প্রচার ও তথ্য প্রযুক্তি সম্পাদক এমরান ফয়ছল, ক্রীড়া সম্পাদক আবু বক্কর তালুকদার উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.