Sylhet Today 24 PRINT

সিলেট শহীদ মিনারে চর্যাপাঠের প্রথম পরিবেশনা বৃহস্পতিবার

সংবাদ বিজ্ঞপ্তি |  ১৭ ফেব্রুয়ারী, ২০১৬

সাংস্কৃতিক সংগঠন চর্যাপাঠ এর প্রথম পরিবেশনা বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল চারটায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হবে।

সংগঠনের আহ্বায়ক দেবপ্রিয়া পালের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বসন্তের সুরে সুর মিলিয়ে “আমরা বিশুদ্ধ দেশে গান হবো, প্রেম হবো, অবয়বহীন” স্লোগানকে ধারণ করে পথচলা সংগঠন চর্যাপাঠ এর প্রথম পরিবেশনা ‘প্রেম আসে’। বৃহস্পতিবার বিকেল চারটায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এ পরিবেশনা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.