Sylhet Today 24 PRINT

নর্থ ইস্ট মেডিকেল কলেজের গভর্নিং বডির সভা অনুষ্ঠিত

সংবাদ বিজ্ঞপ্তি |  ২১ জুন, ২০২৬

সিলেটের নর্থ ইস্ট মেডিকেল কলেজের গভর্নিং বডির সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন গভর্নিং বডির চেয়ারম্যান অধ্যাপক ডা. সৈয়দ মুসা এম. এ. কাইয়ুম।

সভায় গস্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন উপসচিব (মেডিকেল এডুকেশন) রাহেলা রাহমাত উল্লাহ। এছাড়া চিকিৎসা শিক্ষা অধিদপ্তরের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন উপপরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ হুমায়ুন কবির।

সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি হিসেবে সভায় অংশগ্রহণ করেন প্রফেসর ডা. মোস্তফা তৌফিক আহমেদ, ডিন (মেডিসিন, সার্জারি, বেসিক ও প্যারা-ক্লিনিক্যাল বিভাগ)। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ডা. মোহাম্মদ আবু সাঈদ আরফিন খান।

সভায় অভিভাবক প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. আমিনুর রহমান লস্কর। গভর্নিং বডির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. হারুনুর রশিদ, ডা. ফয়েজ আহমেদ, ডা. মোস্তফা শাহজামান বাহার, অধ্যাপক ডা. কাজী আক্তার,অধ্যাপক ডা শামীমুর রহমান,অধ্যাপক ডা শামসুল আলম হেলাল সহ সকল সদস্যগন।

সভায় নর্থ ইস্ট মেডিকেল কলেজের শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন এবং প্রতিষ্ঠানটির সার্বিক অগ্রগতি ও স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। আলোচনার পর কলেজের উন্নয়ন ও ভবিষ্যৎ অগ্রযাত্রাকে আরও গতিশীল করার লক্ষ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে সভার কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.