Sylhet Today 24 PRINT

আর,ডি,এফ ও আল খায়ের ফাউন্ডেশনের উদ্যোগে শীত বস্ত্র বিতরণ

ডেস্ক রিপোর্ট |  ১৮ ফেব্রুয়ারী, ২০১৬

আর,ডি,এফ ও আল খায়ের ফাউন্ডেশনের উদ্যোগে গরিব ও অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

বুধবার (১৭ ফেব্রুয়ারি) জগন্নাথপুর উপজেলার চানপুর গ্রামে বিতরণ করা হয়। 

এ সময় অসহায় গরিবদের মাঝে ৬৫০ টি কম্বল বিতরণ করা হয়।

শীত বস্ত্র বিতরণে উপস্থিত ছিলেন, ২নং পাটলি ইউনিয়নের চেয়ারম্যান সিরাজুল ইসলাম, আর.ডি.এফ এর টাস্টি আবু তাহের চোধুরী, আর.ডি.এফ এর কর্মকর্তা জুহের আহমেদ চৌধুরী এবং আবু সাইদ চৌধুরী।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রফিকুল হক, নজরুল ইসলাম, রাসেল চৌধুরী, জাহিদ চৌধুরী, সাহিনুর,মাছুম চৌধুরী প্রমুখ।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.