Sylhet Today 24 PRINT

অসুস্থ তরুণের চিকিৎসায় পৌরসভা প্রবাসী পরিষদ, জকিগঞ্জের সহায়তা প্রদান

সংবাদ বিজ্ঞপ্তি |  ২৯ জুন, ২০২৬

সিলেটের জকিগঞ্জ পৌরসভার ১নম্বর ওয়ার্ডের বাসিন্দা অসুস্থ তরুণ সিপুল রায়ের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করেছে পৌরসভা প্রবাসী পরিষদ, জকিগঞ্জ। সোমবার (২৯ জুন) দুপুর ২টায় সংগঠনের উদ্যোগে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গেইট সংলগ্ন মর্ডাণ মেডিকেল সার্ভিসে আনুষ্ঠানিকভাবে এই অনুদান হস্তান্তর করা হয়।

অনুদান প্রদান অনুষ্ঠানে জকিগঞ্জের স্বনামধন্য শিক্ষক শুভ্রত রায় ও সংগঠনের শুভাকাঙ্খী নমিক আহমদের উপস্থিতিতে সংগঠনের পক্ষ থেকে আর্থিক সহায়তার অর্থ সিপুল রায়ের পিতা ও চাচা এবং অসুস্থ সিপুল রায়ের কাছে তুলে দেওয়া হয়।

অনুষ্ঠান শেষে সিপুল রায়ের পরিবারের সদস্যদের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের নেতৃবৃন্দ সিপুল রায়ের দ্রুত সুস্থতার জন্য সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন। একই সাথে দেশে থাকা সংগঠনের নেতৃবৃন্দরা জকিগঞ্জ পৌরসভার ৯টি ওয়ার্ডের প্রবাসীদের সমন্বয়ে গঠিত ‘পৌরসভা প্রবাসী পরিষদ, জকিগঞ্জ’ এর মাধ্যমে যারা এই মানবিক সহায়তায় এগিয়ে এসেছেন, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- পৌরসভা প্রবাসী পরিষদ, জকিগঞ্জের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ শামছুদ্দোহা, উপদেষ্টা পরিষদের সদস্য মুনিম আহমদ, কোষাধ্যক্ষ আবু বকর আবুল, সদস্য আব্দুস শাকুর, শুভানুধ্যায়ী নুরুল হুদাসহ এলাকার গণ্যমান্য সামাজিক ব্যক্তিবর্গ ও সংগঠনের প্রতিনিধিরা।

উল্লেখ্য, জকিগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সিপুল রায় দীর্ঘদিন ধরে বিভিন্ন জটিল ও কঠিন রোগে আক্রান্ত। তার অস্ত্রোপচারের তারিখ নির্ধারিত হওয়ায় চিকিৎসা ব্যয়ের অংশ হিসেবে এই আর্থিক সহায়তা আনুষ্ঠানিকভাবে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.