সিলেটটুডে ডেস্ক | ২৮ জুলাই, ২০২৬
সোনালী ব্যাংক পিএলসি এবং গোয়াইনঘাট সরকারি কলেজ, সিলেট-এর মধ্যে চুক্তিপত্র স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এই চুক্তির ফলে গোয়াইনঘাট সরকারি কলেজের শিক্ষার্থীদের বেতন, ভর্তি ফি, পরীক্ষার ফি ও অন্যান্য ফি/চার্জ অনলাইনে সোনালী ব্যাংক পিএলসি. এর অনলাইন সেবা Sonali Payment Gateway (SPG)-এর মাধ্যমে প্রদান করা যাবে।
সোমবার এ চুক্তিপত্র স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে সোনালী ব্যাংক এর পক্ষে প্রিন্সিপাল অফিস সিলেটের ডেপুটি জেনারেল ম্যানেজার হিমাংশু আচার্য্য এবং গোয়াইনঘাট সরকারি কলেজের পক্ষে অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ হাবিবুর রহমান চুক্তিপত্রে স্বাক্ষর করেন।