বড়লেখা প্রতিনিধি | ১৫ আগস্ট, ২০২৬
ছবি: সংগৃহীত।
মৌলভীবাজারের বড়লেখা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিশিষ্ট চিকিৎসক ডাঃ দেবেন্দ্র চন্দ্র নাথ (৮৭) পরলোকগমন করেছেন।
শুক্রবার দুপুর ২টা ৪০ মিনিটে নিজ বাসভবনে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ৬ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন।
তাঁর মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। একজন চিকিৎসক ও সজ্জন ব্যক্তি হিসেবে তিনি স্থানীয়ভাবে সুপরিচিত ছিলেন।
শুক্রবার রাত ৭টার দিকে সনাতন ধর্মীয় রীতিনীতি ও আচার-অনুষ্ঠান অনুযায়ী তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।
তাঁর বিদেহী আত্মার সদ্গতি ও পরম শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী ও এলাকাবাসী।