Sylhet Today 24 PRINT

রামধা বাজার ত্রিমোহনী বণিক সমিতিতে ইদি আমিন আহ্বায়ক, আব্দুল হানিফ সদস্য সচিব

সিলেটটুডে ডেস্ক |  ১৬ আগস্ট, ২০২৬

সিলেটের বিয়ানীবাজারের রামধা বাজার ত্রিমোহনী বণিক সমিতির ১১ সদস্যবিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

সমিতির কার্যালয়ে সম্প্রতি অনুষ্ঠিত এক সভায় ইদি আমিন চৌধুরীকে আহ্বায়ক এবং আব্দুল হানিফকে সদস্য সচিব করা হয়।

কমিটির যুগ্ম আহ্বায়করা হলেন সাহনুর রহমান খা, আবুল খায়ের, জাকির হোসেন লিটন, আলাল আহমদ, তাজুল ইসলাম, জুনেদ আহমদ, সুলেমান আহমদ চৌধুরী, কাওসার আলম এবং শাহীন আহমদ।

৪ মাসের মধ্যে নির্বাচনসহ এই সময়ে বাজারে শান্তিশৃঙ্খলা বজায় রাখা, ব্যবসায়ীদের সুযোগ-সুবিধা নিশ্চিত করা এবং সার্বিক শৃঙ্খলা আনয়নে নবগঠিত এই কমিটি কার্যকরী ভূমিকা পালন করবে বলে সভায় আশাবাদ ব্যক্ত করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.