Sylhet Today 24 PRINT

ভাষা শহীদদের শ্রদ্ধা জানাল সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ ছাত্রলীগ

সংবাদ বিজ্ঞপ্তি |  ২১ ফেব্রুয়ারী, ২০১৬

মহান ভাষা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের  প্রথম প্রহরে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা।

রাত ১২ টা ১ মিনিটের পর তারা শহীদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর ভাষা শহীদের স্মরণে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।

তারপর কলেজ ছাত্রলীগের সভাপতি নির্মলেন্দু পাল ,সাধারণ সম্পাদক মাহীন নুর ইসলামসহ অন্যান্য নেতাবৃন্দ ভাষা শহীদদের স্মরণ করে সংক্ষিপ্ত বক্তব্যে একুশের চেতনার উদ্ধুব্ধ হয়ে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সমৃদ্ধশালী দেশ গড়তে সকলের প্রতি আহ্বান জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.