সিলেটটুডে ডেস্ক | ০৩ সেপ্টেম্বর, ২০২৬
সিলেটে হয়ে গেলো ২০০ বছরের ঐতিহ্যবাহী ঝুলন যাত্রা। সিলেটের বিভিন্ন মনিপুরী পাড়ায় বর্ণাঢ্য আয়োজনে ৫ দিন ব্যাপী ঝুলন যাত্রা অনুষ্ঠিত হয়। এতে মণিপুরী সম্প্রদায়ের নারী-পুরুষ তাদের ঐত্যিবাহী পোষাক পড়ে শ্রীকৃষ্ণের মাহাত্ম্য বর্ণনারর নৃত্যে অংশ নেন।
নগরের সিলেট শহরের শিবগঞ্জ মণিপুরি পাড়ায় ঝুলন যাত্রা উদযাপনে উপস্থিত হন সিলেটে অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশনের দ্বিতীয় সচিব রাজেশ ভাটিয়া।এসময় তিনি সিলেট সহকারী হাইকমিশনের পক্ষ থেকে মণিপুরী সম্প্রদায়কে শুভেচ্ছা জানান এবং ঐতিহ্যবাহী রীতিতে তাদের উৎসব উদযাপন অব্যাহত রাখার প্রশংসা করেন।