Sylhet Today 24 PRINT

শ্রুতি সিলেটের বর্ণমালার মিছিল: বর্ণমালায় রাজপথ স্পন্দিত

সিলেটটুডে ডেস্ক |  ২১ ফেব্রুয়ারী, ২০১৬

সবার হাতে বর্ণমালা- নগ্নপায়ে মিছিল এগিয়ে যাচ্ছে সিলেট  কেন্দ্রীয় শহীদ মিনার অভিমুখে। কণ্ঠে আমার ভায়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি। ছোট ছোট শিশু কিশোর নগ্নপায়ে।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস একুশে ফেব্রুয়ারি উপলক্ষে প্রতিবারের মতো শ্রুতি সিলেট আয়োজন করে বর্ণমালার মিছিল। সূর্যোদয়ের পরপরেই অনুষ্ঠানের শুরু হয় একুশের কবিতা পাঠ করে, অনুষ্ঠিত হয় একুশের গান।

শুরুতে স্বাগত বক্তব্য রাখেন শ্রুতি সিলেটের সদস্যসচিব সুকান্ত গুপ্ত আরো বক্তব্য রাখেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ব্যারিস্টার মোহাম্মদ আরশ আলী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ভবতোষ বর্মণ রানা,সংগঠক ও সাংবাদিক আল আজাদ,বাংলাদেশ পরিবেশ আন্দোলনের আব্দুল করিম কিম,সম্মিলিত নাট্যপরিষদের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত, খোয়াজ রহমান সবুজ,জাতীয় কবিতা পরিষদ রংপুর বিভাগীয় শাখার সভাপতি সুরাজ চৌধুরী,শ্রুতি সমন্বয়ক সুমন্ত গুপ্ত প্রমুখ।


বাংলা বর্ণমালা সম্বোলিত বর্ণমালার মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.