Sylhet Today 24 PRINT

প্রবাসীকল্যাণ মন্ত্রীকে নিজের লেখা ৪ টি বই উপহার অধ্যাপক ফজলে এলাহী’র

সিলেটটুডে ডেস্ক |  ১৩ সেপ্টেম্বর, ২০২৬

নিজের লেখা ‘সিলেটের বিনিয়োগ সম্ভাবনা’সহ চারটি বই প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীকে উপহার প্রদান করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. ফজলে এলাহী মোহাম্মদ ফয়সাল।

রোববার সন্ধ্যায় সিলেটে মন্ত্রীর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎকালে অধ্যাপক ড. ফজলে এলাহী মোহাম্মদ ফয়সাল বইগুলো প্রবাসীকল্যাণ মন্ত্রীর হাতে তুলে দেন।

অধ্যাপক ড. ফজলে এলাহী জানান, ‘সিলেটের বিনিয়োগ সম্ভাবনা’ বইটিতে জেলার বিভিন্ন উপজেলার বিনিয়োগ সম্ভাবনা, সুযোগ ও সম্ভাবনাময় খাতগুলো তুলে ধরা হয়েছে। বইটি নিয়ে বিশেষ আগ্রহ প্রকাশ করেন মন্ত্রী।

ড. ফজলে এলাহী মোহাম্মদ ফয়সাল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ব্যবসায় প্রশাসন বিভাগের একজন অধ্যাপক ও গবেষক। তাঁর মূল বাড়ি সিলেট জেলার কানাইঘাট উপজেলায়। অর্থনীতি, শিল্প উন্নয়ন ও বিনিয়োগ খাত নিয়ে দীর্ঘকাল ধরে কাজ করছেন তিনি।

তাঁর রচিত অন্যতম উল্লেখযোগ্য বই 'সিলেটের বিনিয়োগ সম্ভাবনা'। এই গ্রন্থে তিনি সিলেট অঞ্চলে শিল্পায়নের ধীরগতির মূল কারণগুলো নিখুঁতভাবে চিহ্নিত করেছেন। একই সঙ্গে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সকে কীভাবে ফলপ্রসূ ও উৎপাদনশীল বিনিয়োগে রূপান্তর করা যায়, তা নিয়ে বিস্তারিত বিশ্লেষণ ও সময়োপযোগী সুপারিশ তুলে ধরেছেন।

সংশ্লিষ্টদের মতে, ড. ফয়সালের এই গবেষণাভিত্তিক প্রস্তাবনাগুলো মাঠপর্যায়ে বাস্তবায়ন করা গেলে সিলেট অঞ্চলের অর্থনৈতিক স্থবিরতা কেটে যাবে। প্রবাসীদের অলস পুঁজিকে সঠিক খাতে কাজে লাগিয়ে এই অঞ্চলের শিল্পায়নে এক নতুন দিগন্তের সূচনা করা সম্ভব বলে মনে করেন বিশেষজ্ঞরা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.