Sylhet Today 24 PRINT

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে জেলা মহিলা ক্রীড়া সংস্থার শ্রদ্ধাঞ্জলি

সিলেটটুডে ডেস্ক |  ২১ ফেব্রুয়ারী, ২০১৬

মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন সিলেট জেলা মহিলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দরা। রোববার সকালে সিলেট কেন্দ্রিয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, সিলেট জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি মিতা বেগম, সহ-সভাপতি শাহনাজ ইসলাম, আছমা কামরান, সাধারণ সম্পাদক মারিয়ান চৌধুরী, কোষাধ্যক্ষ হাসিনা মহিউদ্দিন, সদস্য রুবি ফাতেমা ইসলাম, শাহানারা বেগম, ক্ষমা রানী দে, নাজনীন হোসেন, জোসনা বেগম, শিপ্রা দে প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.