Sylhet Today 24 PRINT

সিলেটে চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

সিলেটটুডে ডেস্ক |  ০১ অক্টোবর, ২০২৬

‘সত্য সুন্দর প্রকাশে, চ্যানেল আই আটাশে’—এই স্লোগানকে ধারণ করে নানা আয়োজনের মধ্য দিয়ে সিলেটে উদযাপিত হয়েছে দেশের শীর্ষস্থানীয় বেসরকারি টেলিভিশন 'চ্যানেল আই'-এর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী।

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের হলরুমে আয়োজিত এই অনুষ্ঠানে রাজনীতিবিদ, বিশিষ্ট নাগরিক, সাংবাদিক ও বিভিন্ন পেশাজীবী মানুষের এক মিলনমেলা বসেছিল।

অনুষ্ঠানে বক্তারা বলেন, চ্যানেল আই প্রতিষ্ঠার শুরু থেকেই বস্তুনিষ্ঠ সংবাদ ও মানসম্মত অনুষ্ঠান প্রচারের মাধ্যমে দেশ ও প্রবাসের মানুষের আস্থা অর্জন করেছে। বিশেষ করে সিলেটের মাটি ও মানুষের সুখ-দুঃখ এবং সম্ভাবনার কথা তুলে ধরতে গণমাধ্যমটির ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়।

আগামী দিনগুলোতেও চ্যানেল আই সত্য ও সুন্দরের পথে আপসহীন থেকে দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাবে—এমনটাই প্রত্যাশা ব্যক্ত করেন অতিথিবৃন্দ।
আলোচনা সভা শেষে অতিথিদের অংশগ্রহণে কেক কেটে চ্যানেল আইয়ের পথচলার আরও একটি বছর উদ্‌যাপন করা হয়। এ সময় কেক কাটা ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে পুরো অনুষ্ঠানস্থল এক উৎসবমুখর পরিবেশে রূপ নেয়।

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের হলরুমে আয়োজিত এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমেদ চৌধুরী, সিলেট-৫ আসনের সংসদ সদস্য মুফতি আবুল হাসান, সিলেট প্রেস ক্লাবের সভাপতি মুক্তাবিস উন নুর, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী , সিলেট মহানগর জামায়াতের আমীর মো: ফখরুল ইসলাম, বিশিষ্ট রাজনীতিবিদ ও যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদের স্বাধীন পরিচালক সালেহ আহমদ খসরু, সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমীর ডক্টর নুরুল ইসলাম বাবুল, সিলেট জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দীন, মেট্রোপলিটন ল কলেজের প্রিন্সিপাল ড. এম সহিদুল ইসলাম, অনলাইন প্রেস ক্লাবের সভাপতি গুলজার আহমেদ, সিলেট জেলা শিল্প ও বণিক সমিতির সহ-সভাপতি ও আমদানিকারক মো. আবুল কালাম, সিলেট মহানগর ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল মুনিম মল্লিক মুন্না ও সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেল, দৈনিক যুগান্তরের ফটোসাংবাদিক ও সিনিয়র সাংবাদিক মামুন হাসান, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ও ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব সিলেট (টোয়াস)-এর সভাপতি হুমায়ুন কবির লিটন, বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা'র সাধারণ সম্পাদক কাসমির রেজা, সিলেট ভয়েসের প্রকাশক সেলিনা আক্তার চৌধুরী, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক মো. রাশেদ নেওয়াজ, সিলেট মহানগর বিএনপির দপ্তর সম্পাদক তারেক আহমদ খান, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিলেট মহানগরের সভাপতি শহীদুল ইসলাম সাজু, রোটারিয়ান ও ব্যবসায়ী জাকির আহমদ চৌধুরী, রোটারিয়ান ও ব্যবসায়ী মো. আমিনুল ইসলাম, খেলাফত মজলিস সিলেট জেলার সহ-সভাপতি মাওলানা মুখলিছুর রহমান, ডেন্টাল সার্জন ডা. ওয়াজিমা ইশরাত চৌধুরী, সিলেট জেলা ডিএসবি কর্মকর্তা মোহা. জাবেদ আলী, সিলেট উইমেন্স জার্নালিস্ট ক্লাবের সভাপতি ও চ্যানেল আইয়ের ভিডিও জার্নালিস্ট সুবর্ণা হামিদ, সিলেট জেলা প্রেস ক্লাবের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক সুলতান সুমন, দৈনিক বাংলা বাজার ও সারা বাংলার সিলেট প্রতিনিধি জুলফিকার তাজুল, ইঞ্জিনিয়ার মো. জসিম উদ্দিন, জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় সহ-সাংস্কৃতিক সম্পাদক মো. মাহবুবুর রহমান, মাশরুম উন্নয়ন প্রকল্পের মমিনুল ইসলাম, রাষ্ট্রপতির পদকপ্রাপ্ত কৃষক মো. সৈয়দুর রহমান, দৈনিক নয়া দিগন্তের ফটো সাংবাদিক জয়নাল আজাদ, সাংবাদিক জুনেদ আহমেদ চৌধুরী, সময় টেলিভিশনের রিপোর্টার জয়ন্ত কুমার দাস, দৈনিক একাত্তরের কথা-র চিফ রিপোর্টার লোকমান আহমদ, দৈনিক যায়যায়দিন-এর সিলেট প্রতিনিধি ইফতেখার মো. নাবিল এবং সিলেট মহানগর বিএনপির সদস্য আব্দুল মুমিন।

এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি পরিচালনা করেন চ্যানেল আইয়ের সিলেট প্রতিনিধি সাদিকুর রহমান সাকী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.