Sylhet Today 24 PRINT

ছাত্রদল নেতা জিমির মুক্তি দাবিতে নগরীতে বিক্ষোভ মিছিল

সিলেটটুডে ডেস্ক |  ২৩ ফেব্রুয়ারী, ২০১৬

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বেসরকারী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কেন্দ্রীয় শাখার সাধারণ সম্পাদক মাহতাব উদ্দিন জিমির মুক্তির দাবীতে মঙ্গলবার সিলেট নগরীর রিকাবী বাজার পয়েন্ট থেকে মিছিল বের করে চৌহাট্টা পয়েন্টে গিয়ে শেষ করে।

এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে ছাত্রদল নেতৃবৃন্দরা বলেন, স্বাধীন বাংলাদেশের নাগরিকদের বাক স্বাধীনতা হরণ করে ক্ষমতার মসনদকে টিকিয়ে রাখতে সরকার আজ ছাত্রদলের শীর্ষ নেতৃবৃন্দকে একের পর এক মামলা দিয়ে গ্রেফতার করে জেলে আটকিয়ে রাখছে। তাই এই বাকশালী রক্ত পিপাষু সরকারকে ক্ষমতাচ্যূত করতে সকল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দেশের এই ক্লান্তিলগ্নে দায়িত্বশীল ভূমিকায় এগিয়ে আসতে হবে।

বক্তারা আরো বলেন, অবিলম্বে বেসরকারী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি মুক্তাদির হোসেন তরুর মিথ্যা মামলা প্রত্যাহার ও সাধারণ সম্পাদক মাহতাব উদ্দিন জিমির নি:শর্ত মুক্তির দাবী করেন।

এসময় উপস্থিত ছিলেন, আহমেদ শাহীন, সায়েদ আহমদ কাবেরী, এস. এম জুয়েল, ছাদেক আহমদ ফারুকী, সৈয়দ নাঈম আহমদ, মর্তুজা চৌধুরী, মো. রুবেল, আলী মুসান্না চৌধুরী, হাওনান আহমদ নাহিয়ান, মিনহাজুর রহমান, আক্তার হোসেন, এমরান আহমদ, সৈয়দ এমরানুল হক, জুম্মন আহমদ, জামিল আহমদ, কামরুল ইসলাম, রাসেদ আহমদ, আহমেদ সাইফুল তালুকদার, আতিকুর রহমান আতিক, দুলা মিয়া, সুয়েব আহমদ, পাপ্পু দেব, তনু দেব নাথ, সৌরভ আহমদ, সৌরভ পাল, আবির চৌধুরী, রাজু পাঠান, নিরব আহমদ, ইব্রাহিম আহমদ, সৈয়দ রুবেল, আরিয়ান শুভ, সুজন আহমদ, কল্লোল, তুফায়েল আহমদ, সাদ্দাম হোসেন রনি, জয়নাল আহমদ, বখতিয়ার হোসেন, হেলাল আহমদ, সামসুদ্দিন সামছু, মিজান আহমদ, শেখ মোঃ সুজন উদ্দিন সুজন, আব্দুল্লাহ আল মামুন, অমিত, জয়, শরিফুল, সমির গাজী প্রমূখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.