Sylhet Today 24 PRINT

শাহজালালের মাজার জিয়ারতে কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা মঈনুল

সিলেটটুডে ডেস্ক |  ২৩ ফেব্রুয়ারী, ২০১৬

সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মইনুল ইসলাম ফয়সল কেন্দ্রীয় ছাত্রলীগের কার্যনির্বাহী সংসদের উপ গণযোগাযোগ সম্পাদক নির্বাচিত হওয়ায় মঙ্গলবার হযরত শাহজালাল (র.) এর মাজার জিয়ারত করেন।

এসময় উপস্থিত ছিলেন মহানগর ছাত্রলীগের সভাপতি আব্দুল বাছিত রুম্মান, ছাত্রলীগের সাবেক আপ্যায়ন সম্পাদক নজির হোসেন লাহিন, উপ অর্থ-সম্পাদক আব্দুল মুকিত, উপ সম্পাদক আব্দুর রাকিব মামুন, সহ সম্পাদক খলিলুল ইসলাম আশা, সদস্য শামসুর রাহমান, জেলা ছাত্রলীগের পরিবেশ বিষয়ক সম্পাদক সাদিকুর রহমান, সদস্য কিশোয়ার জাহান সৌরভ, ৪নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি এম সাব্বির আহমদ, সাধারণ সম্পাদক ফারহান হোসেন প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.