Sylhet Today 24 PRINT

সিলেট মহানগর মহিলা আওয়ামীলীগের সম্মেলন বুধবার

সিলেটটুডে ডেস্ক |  ২৩ ফেব্রুয়ারী, ২০১৬

বাংলাদেশ মহিলা আওয়ামীলীগ সিলেট মহানগরের সম্মেলন ২৪ ফেব্রুয়ারি (বুধবার) সিলেট জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হবে। সম্মেলনে প্রধান অতিথি হিসাবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন সংসদ সদস্য ও আওয়ামীলীগের কেন্দ্রীয় মহিলা বিষয়ক সম্পাদিকা ফজিলাতুননেছা ইন্দিরা।

উদ্বোধন করবেন সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ মহিলা আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ সভানেত্রী আলহাজ্ব সাফিয়া খাতুন। বিশেষ অতিথি বক্তব্য রাখবেন সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের কেন্দ্রীয় সংগঠনিক সম্পাদক আসমা জেরিন ঝুম, মহিলা আওয়ামীলীগের কেন্দ্রীয় দপ্তর সম্পাদিকা কামরুনেছা মান্নান, সদস্য দিলরুবাজ্জামান শেলি।

উক্ত সম্মেলনে সংশ্লিষ্ট সবাইকে যথা সময় উপস্থিত হওয়ার অনুরোধ জানিয়েছেন সিলেট মহানগর মহিলা আওয়ামীলীগের আহবায়ক কাউন্সিলর শাহানারা বেগম ও যুগ্ম আসমা কামরান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.