Sylhet Today 24 PRINT

দিরাইয়ে আব্দুল হেকিম ও মালেকা স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

সিলেটটুডে ডেস্ক |  ২৭ নভেম্বর, ২০২৬

হাওর এলাকার প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ও শিক্ষার্থীদের মেধা বিকাশে সুনামগঞ্জের দিরাইয়ে আব্দুল হেকিম ও মালেকা স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে পঞ্চম শ্রেণির প্রথম মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার দিরাই উপজেলার রাজানগর, রফিনগর ও ভাটিপাড়া ইউনিয়নের তিনটি পরীক্ষা কেন্দ্রে বিভিন্ন বিভিন্ন এলাকার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩০৭ জন শিক্ষার্থী মেধাবৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে।

রাজানগর ইউনিয়নের পরীক্ষা অনুষ্ঠিত হয়- গচিয়া সামছুদ্দিন-সিকান্দর উচ্চ বিদ্যালয়ে, রফিনগর ইউনিয়নের পরীক্ষা রফিনগর ইউনিয়ন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে  ও ভাটিপাড়া ইউনিয়নের পরীক্ষা অনুষ্ঠিত হয় ভাটিপাড়া উচ্চ বিদ্যালয়ে।

মেধাবৃত্তি পরীক্ষায় শিক্ষার্থীরা প্রথমে সকালে বাংলা ও ইংরেজ বিষয়ে পরীক্ষা দেন। পরে বিকেলে গণিত, বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় পরীক্ষায় অংশগ্রহণ করে।

আব্দুল হেকিম ও মালেকা স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম বলেন, হাওর এলাকার শিক্ষার্থীদের লেখাপড়ায় আগ্রহী করতে ও প্রাথমিক বিভাগের শিক্ষার্থীদের মেধা বিকাশে আমরা এই মেধাবৃত্তি প্রদানের উদ্যোগ নিয়েছি। তিনটি ইউনিয়নের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিন শতাধিক ছাত্র-ছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করেছে। আমরা এই মেধাবৃত্তি পরীক্ষা নিয়মিত করার চেষ্টা করব।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.