Sylhet Today 24 PRINT

জিমিকে গ্রেফতারের প্রতিবাদে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল

সিলেটটুডে ডেস্ক |  ২৭ ফেব্রুয়ারী, ২০১৬

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বেসরকারী বিশ্ববিদ্যালয় শাখার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাহতাব উদ্দিন জিমিকে গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বেসরকারী বিশ্ববিদ্যালয় ছাত্রদল সিলেট মহানগর শাখা।

শনিবার বিকাল ৪টায় মিছিলটি নগরীর মেন্দিবাগ থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপশহর পয়েন্টে এক পথ সভায় মিলিত হয়।

আকিরুল ইসলাম চৌধুরী জিসানের সভাপতিত্বে ও হেলাল আহমদ এবং সালিম আসলামের যৌথ পরিচালনায় পথ সভায় বক্তব্য রাখেন, ফরহাদ আহমদ রাজা, মামুনুর রশিদ চৌধুরী মুন্না, সুজন মজুমদার, কামরুল আলম চৌধুরী, রাহেল আহমদ, হাবিব আহমদ মুক্তা, মুজিবুর রহমান পবলু, রুমন আহমদ, রিয়াদ পাঠান, জাহিনুর রহমান জনি, হাসনাত চৌধুরী, কবির চৌধুরী, আতিকুর রহমান আতিক, মেহেদী হাসান তুষার, সাব্বির আহমদ সাদি, ওমর ফারুক জেমস, নাঈম আহমদ, ফয়ছল আহমদ রবিন, রাসেল আহমদ, শামীম আহমদ, জেবুল আহমদ, হৃদয় আহমদ, সাকেল মিয়া, রুহেল আহমদ, শান্ত, শুভ রহমান, আকরাম হোসেন প্রমূখ।

বক্তারা, রাজনৈতিক হীন উদ্দেশ্যে বর্তমান ফ্যাসিস্ট সরকার কেন্দ্রীয় বেসরকারী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহতাব উদ্দিন জিমিসহ ছাত্রদল-যুবদল ও বিএনপি’র যেসব নেতাকর্মীকে গ্রেফতার করেছে অবিলম্বে তাদের নি:শর্ত মুক্তির দাবী জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.