Sylhet Today 24 PRINT

অসিত ভট্টাচার্য্য স্মরণে শোক সভা শুক্রবার

সিলেটটুডে ডেস্ক |  ০৩ মার্চ, ২০১৬

বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান ঐক্য পরিষদ সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যেগে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ও সিলেট জেলা কমিটির সাধারণ সম্পাদক বিশিষ্ট সমাজ সেবক, ক্রীড়া সংগঠক, মানবাধিকার কর্মী অসিত ভট্টাচার্য্য স্মরণে শোক সভা শুক্রবার বিকাল ৩ টায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান ঐক্য পরিষদের জেলা সভাপতি বিরাজ মাধব চক্রবর্ত্তী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রদীপ কুমার ভট্টাচার্য্য, মহানগর সভাপতি এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দেব এক যৌথ বিবৃতিতে সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার আদায়ের অন্যতম সংগঠক অসিত ভট্টাচার্য্য স্মরণে শোক সভায় রাজনীতিবীদ, সুশীল সমাজের প্রতিনিধিসহ হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান ঐক্য পরিষদ সিলেট জেলা ও মহানগর শাখা, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ জেলা ও মহানগর শাখার প্রতিটি ইউনিটের নেতা কর্মীবৃন্দকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.