Sylhet Today 24 PRINT

শামীমাবাদ ছাত্রলীগের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মদিন পালন

ডেস্ক রিপোর্ট |  ১৭ মার্চ, ২০১৬

সিলেট নগরীর বৃহত্তর শামীমাবাদ ছাত্রলীগের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৬তম জন্মদিন পালন করা হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য শাহীনুর আহমদ শাহীনের কার্যালয়ে এ জন্মদিন পালন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য শাহীনুর আহমদ।

এসময় আরো উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের আইন বিষয়ক সম্পাদক টিপু রঞ্জন দাস, যুবলীগ নেতা জায়েদ কবির চৌধুরী, সাগর আহমদ, মুরসালিন আহমদ তালুকদার, আবদুল্লাহ আল মামুন, শামীম খান, স্বেচ্ছাসেবক লীগ ফরহাদ আহমদ, সজল, শহীদ আহমদ, খালেদ মিয়া, জালাল আহমদ, ছাত্রলীগ নেতা ইয়াসিন মিয়া, কিবরিয়া, রনি তালুকদার, সাদেক আহমদ, সুহেল, রুহুল, জামিল আহমদ, মিলাদ, মাইদুল, কামরুল, আশরাফ, আলমগীর, শাহীন, মুমিন প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.