Sylhet Today 24 PRINT

এসপিএস সদস্যদের পুষ্পস্তবক অর্পণ ও গ্রুপ আলোকচিত্র প্রদর্শনী

সংবাদ বিজ্ঞপ্তি |  ২৬ মার্চ, ২০১৬

মহান স্বাধীনতা দিবস ২০১৬ উপলক্ষে সিলেট ফটোগ্রাফিক সোসাইটির (এসপিএস) পক্ষ থেকে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হবে আগামী কাল সকাল ৭.৩০টায়।

এস-পি-এস এর সকল সদস্যদেরকে সকাল ৭.০০ টার মধ্যে সিলেট মিলেনিয়াম এর সামনে উপস্থিত থাকার জন্য সংগঠনের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

সিলেট ফটোগ্রাফিক সোসাইটি (এসপিএস)-এর সদস্যদের অংশগ্রহণে দু’দিন ব্যাপী আলোকচিত্র প্রদর্শনীর প্রথম পর্ব শুরু হতে যাচ্ছে আগামীকাল ২৬শে মার্চ, শনিবার। এতে সিলেট ফটোগ্রাফিক সোসাইটির সদস্যদের তোলা বাছাইকৃত ছবি প্রদর্শিত হবে।

আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করবেন  বীর মুক্তিযোদ্ধা সুধীর চন্দ্র দাস।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.